চরফ্যাশনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

২৭ মে ২০২৩, ০৭:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
নিহত যুবক সাইফুল ইসলাম

নিহত যুবক সাইফুল ইসলাম © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম শামীম(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চরফ্যাশন-বেতুয়া সড়কের মাজুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক সাইফুল ইসলাম চরফ্যাশন সদর থেকে বেতুয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। তার দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। পথচারীরা অন্ধকার সড়কে গুরুতর আহত সংঙ্গাহীন অবস্থায় যুবককে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসেন। 

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা নেয়ার পথে পার্শ্ববর্তী উপজেলা লালমোহন এলাকায় রাত ৯ টায় তিনি মারা যান।   

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence