বন্ধ হয়ে গেছে আট হাজার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান

১৭ মে ২০২৩, ০৮:০২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
দেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কমেছে

দেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কমেছে © ফাইল ছবি

দেশে প্রাথমিক স্তরের অন্তত আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মাত্র এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানগুলো হয়েছে। গত বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা প্রাথমিক বিদ্যালয় শুমারির (এপিএসসি) আলোকে তিনি এ তথ্য জানান।

করোনাকালে হওয়া প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনক্ষতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (১৭ মে) বিকেলে গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদ আহাম্মদ বলেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৬টি। এর বাইরে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। ২০২১ সালে প্রাথমিক পর্যায়ের ১ লাখ ১৮ হাজারের কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। ২০২২ সালের শুমারিতে এ সংখ্যা ১ লাখ ১০ হাজারের নিচে নেমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ থেকে ৮ হাজার।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী, ওই বছর কিন্ডারগার্টেনসহ ১৪ হাজার ১১১টি প্রাথমিক বিদ্যালয় কমেছিল। কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানই মূলত কমছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬