ভর্তিচ্ছু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪ মে ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
ছাত্রীর লাশ উদ্ধার

ছাত্রীর লাশ উদ্ধার © সংগৃহীত

কুষ্টিয়ার চার মাইলে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১৪ মে) বিকালে চার মাইল এলাকার নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম হাফসা (১৯)। হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে৷

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষে গতকাল কুষ্টিয়ায় চলে যায় হাফসা। এরপর রোববার বিকেলে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে সে।

হাফসার আত্মহত্যার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তার বড় ভাই কাওসার। তিনি বলেন, মেডিকেলে চান্স না পাওয়ায় ওর অনেক মন খারাপ ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। এরপরও কেন সে এমন করল বুঝতে পারছি না।

লিটনকে ঘিরে দুঃসংবাদ দিল বিসিবি
  • ২৯ অক্টোবর ২০২৬
‘আমার ভাইকে মার্ডার করা হয়েছে, কী দোষ ছিল তার?’—তাহসিফের খা…
  • ২৯ অক্টোবর ২০২৬
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম
  • ২৯ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 
  • ২৯ অক্টোবর ২০২৬
সাফের টিকিট বিক্রি শুরু রাতে, কিনবেন যেভাবে
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে যা বলছে নৌ-পুলিশ
  • ২৯ অক্টোবর ২০২৬