রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ © সংগৃহীত
পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার (১০ মে) তিন ঘণ্টা গ্যাস থাকবে না।
মঙ্গলবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামী ১০ মে রোজ বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: আরও ৩ মামলায় মামুনুল হকের জামিন
এছাড়া ওই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে রাজধানীর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।