মুফতি ফয়জুল করিমকে তলব করেছে ইসি

০৯ মে ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
মুফতি সৈয়দ ফয়জুল করিম

মুফতি সৈয়দ ফয়জুল করিম © সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে। সোমবার (৮ মে) তাকে তলব করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর। মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।

রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করেন, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, পিতা- মৃত সৈয়দ মো. ফজলুল করিম, রূপাতলী, লালার দিঘীরপাড়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ২০২৩-এ মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ০৩ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসেবে উল্লেখ করেছেন।

বিভিন্ন মাধ্যম হতে জানা যায়, আপনি ০৮ তারিখে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আগমন করবেন। তদপ্রেক্ষিতে আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। আপনার প্রতিনিধিকে অবগত করা হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১১ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: 'চরমোনাইয়ের সমালোচনা করায়' রাশেদ খানকে হত্যার হুমকি

উপযুক্ত বিষয়ে অদ্য আপনার আগমনের পূর্ব পর্যন্ত একাধিকবার আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয় এবং আপনার পক্ষ হতে নির্বাচনের সব আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার আগমন উপলক্ষে আপনার অনুসারী কর্তৃক মোটরসাইকেল, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করেছে।

তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময়  ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে।

ইসির চিঠিতে আরও বলা হয়, আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনি প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির- বিধি ৫, ৭(ক), ১১(২) ও ১৩ (ক)- এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে আপনাকে সশরীরে আগামী বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence