আরাভ খানের ১০ বছরের জেল

০৯ মে ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
আরাভ খানের ১০ বছরের জেল

আরাভ খানের ১০ বছরের জেল © সংগৃহীত

অস্ত্র মামলায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ মে) ঢাকার ১৪ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মেদ এ মামলার রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি হাফিজুর রহমান তোতা যুক্তিতর্ক শুনানিতে আরাভ খানের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছিলেন।

জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে তার বাসায় যান। এ সময় শ্বশুরের মগবাজারের বাসার সামনে থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়। মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১৫ সালের ১০ মে আরাভ খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৮ সালের ১৪ মার্চ জামিন পেয়ে পালিয়ে যান আরাভ খান। পরে ওই বছরের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ট্যাগ: জাতীয়
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬