বেসরকারি শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতা ছাড়

০৩ মে ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বেসরকারি শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতা ছাড়

বেসরকারি শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতা ছাড় © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৩ সালের) মাসের চেক ছাড় শুরু করেছে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

বুধবার (৩ মে) আটটি চেকের মাধ্যমে এ অর্থের চেক নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে। আগামী ১০ মার্চের মধ্যে এ অর্থ উত্তোলন করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার তহবিল ঘাটতিতে সংকট বাড়ছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের সরকারি অংশের বেতন-ভাতা আগামী ১০ মে’র মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে।

তবে সাধারণ স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতা ছাড় দেওয়া হলেও এখনও কারিগরি-মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অর্থ ছাড় দেওয়া হয়নি। প্রতি মাসে এ দুই স্তরের শিক্ষকদের অর্থ পেতে কিছুটা বিলম্ব হয়ে থাকে। আগামীকাল বৃহস্পতিবার এ স্তরের শিক্ষক-কর্মচারীদের সরকারি সুবিধার অর্থ ছাড় দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬