ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

০৩ মে ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা © সংগৃহীত

তীব্র তাপদাহ শুরু হয় চৈত্র মাস থেকেই। বৈশাখে এসেও রোদের তাপে জনজীবন হয়ে উঠেছে কাহিল। তবে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বৃষ্টির। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার (৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আগামী পাঁচ বছরে কমে যাবে ১ কোটি ৪০ লাখ চাকরি

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে- চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, বান্দরবান, পটুয়াখালী ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close