বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ

০২ মে ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যগুলো কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ নির্দেশনা জারি করেছেন।

একইসাথে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে পর্যবেক্ষণ করতেও বলেছেন হাইকোর্ট। আর আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় অডিও-ভিডিও যদি থাকে; তা আদালতে হলফ আকারে প্রদানের নির্দেশ দিয়েছেন। সবাইকে আগামী ৪ জুন রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ দিন আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close