বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

০২ মে ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার © সংগৃহীত

বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে। শিশুটিকে উদ্ধার করেন সেলিম খান নামে এক ব্যক্তি। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

সোমবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সেলিম খান। বর্তমানে শিশুটি উত্তরা লুবানা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

উদ্ধারকারী ওই ব্যক্তি জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশুর কান্না শুনতে পাই। কান্না শুনে শিশুটিকে খুঁজতে থাকি। একপর্যায়ে দেখতে পাই, একটি বাজারের ব্যাগে কে বা কারা শিশুটি ফেলে রেখে গেছে। পরে শিশুটি উদ্ধার করে দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের সময় থেকে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মুখ দিয়ে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। আমি নিজেও এখনো হাসপাতালে আছি।

ট্যাগ: জাতীয়
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬