শ্রমিকদলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

০১ মে ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
শ্রমিকদলের নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ

শ্রমিকদলের নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ © সংগৃহীত

খুলনায় শ্রমিকদলের মে দিবসের র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন শ্রমিকদল। পুলিশের লাঠিচার্জে ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। এছাড়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে। 

সোমবার (১ মে) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, মে দিবস উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি ৭ দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়। কিন্তু, তারা অনুমতি দেয়নি। মে দিবসে অন্যান্য শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিক দল করতে পারবে না-এটা কেমন কথা। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করার। 

তিনি বলেন, সকাল থেকে বিএনপি কার্যালয়ের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের যেতে বাঁধা দেওয়া হয়। পরে স্টেশন রোডে শ্রমিক দল র‌্যালি বের করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে ১০-১৫ জন নেতাকর্মী আহত হয় এবং ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬