গাজীপুরে কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ১৫

০১ মে ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাব একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল,  ও আলমগীর (৩০)। তৌসিফ (৩২),আরিফ (২২),আবুল হোসেন (৩৫),রাকিব (৪০),রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

এদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বাহিনী সূত্র জানা গেছে, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছুসংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসরকক্ষে কাজ করছিলেন। একই সঙ্গে কম্প্রেসরকক্ষের নতুন দেয়াল নির্মাণের জন্য নির্মাণশ্রমিকরাও কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ওই কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানা শ্রমিক, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মীসহ ২২ জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ও কাশিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে ইলেকট্রিশিয়ান, দৈনিক মজুরিভিত্তিক নির্মাণশ্রমিক ও নিরাপত্তাকর্মীরা আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা সবাই শঙ্কামুক্ত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬