বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৪

৩০ এপ্রিল ২০২৩, ০৫:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
দূর্ঘটনার শিকার অটোরিকশা এবং ঘাতক বাস

দূর্ঘটনার শিকার অটোরিকশা এবং ঘাতক বাস © সংগৃহীত

বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর সড়কের বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশাচালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যসেবায় বিএমইউ হবে এশিয়ার সেরা ইনোভেশন হাব
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন
  • ১৮ এপ্রিল ২০২৬