সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

৩০ এপ্রিল ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম © ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ এপ্রিল) তার মনোনয়ন বাতিল করা হয়। 

তবে জাহাঙ্গীরের মায়ের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন।

তবে কিছুদিন আগে ওই মন্তব্যের জন্য আওয়ামী লীগ তাকে ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি। নির্বাচনের তপশিল ঘোষণার পর চুপ ছিলেন সাবেক মেয়র। তবে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬