সরকার ইসলামি শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছে: চরমোনাই পীর

২৯ এপ্রিল ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
দেশে হিন্দুত্ববাদী শিক্ষা চলতে পারে না: চরমোনাই পীর

দেশে হিন্দুত্ববাদী শিক্ষা চলতে পারে না: চরমোনাই পীর © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা না রাখার নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাকে জলাঞ্জলি দিয়ে সরকার ইসলামি শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছে। দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন করে সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনাকালে মুফতি ফয়জুল করিম এ কথা বলেন।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষার পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে ফয়জুল করিম বলেন, দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন করে ধর্মীয় সেন্টিমেন্টে (অনুভূতি) আঘাত করছে সরকার। দেশে হিন্দুত্ববাদী শিক্ষা চলতে পারে না।

ফয়জুল করিম বলেন, শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে উঠলে নাস্তিক্যবাদীদের দোসর শিক্ষামন্ত্রীসহ এ দেশীয় দালালদের আখের রক্ষা হবে না।

প্রসঙ্গত, দেশে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নেবে ২০ লাখের বেশি পরীক্ষার্থী। করোনার কারণে এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে শিক্ষা বোর্ডগুলো প্রশ্নপত্র ফাঁসের গুজব কেউ ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইতোমধ্যে প্রশ্নফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

আগামীকাল বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশ করতে দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ একটি রেজিস্টারে লিখে রাখা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ছাত্রীই ৩৮ হাজার ৬০৯ জন। 

সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর ২৪ মে থেকে ৩০ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৫ মে শেষ হবে। এ বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৩ মে শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081