পদ্মা উত্তাল, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, শনিবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শনিবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close