গভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলেকে জীবিত উদ্ধার

২৯ এপ্রিল ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

কক্সবাজার চ্যানেলের গভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৯ এপ্রিল) সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে একটি ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। 

বিকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি স্টেশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

তিনি বলেন, গত ২৩ এপ্রিল এফবি সজীব-১ নামে একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া মাছ শিকারের ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে।

এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র পাহারায় নিয়োজিত কোস্ট গার্ড ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬