প্রশ্নফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি শিক্ষামন্ত্রীর

২৯ এপ্রিল ২০২৩, ০৫:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ভোলার চরফ্যাশনে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ভোলার চরফ্যাশনে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

দেশে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের  পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি শশীভূষণ থানার বেগম রহিমা ইসলাম কলেজ পরিদর্শন ও স্মারক বৃক্ষরোপণ করেন।

বেগম রহিমা ইসলাম কলেজে স্মারক বৃক্ষরোপণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সাথে সরকারের অর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরও গবেষণার দরকার আছে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমরা মাকে যেমন ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসতে হবে, মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো এবং দেশকে এগিয়ে নেবো।

ডা. দীপু মনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্র ও উন্নয়নের পথে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। হাওয়া ভবনের সেই দুর্নীতিবাজদের আর কখনো ক্ষমতায় দেখতে চাইনা।

কলেজের অধ্যক্ষ হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, দেশে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নেবে ২০ লাখের বেশি পরীক্ষার্থী। করোনার কারণে এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে শিক্ষা বোর্ডগুলো প্রশ্নপত্র ফাঁসের গুজব কেউ ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইতোমধ্যে প্রশ্নফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

আগামীকাল বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশ করতে দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ একটি রেজিস্টারে লিখে রাখা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ছাত্রীই ৩৮ হাজার ৬০৯ জন। 

সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর ২৪ মে থেকে ৩০ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৫ মে শেষ হবে। এ বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৩ মে শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে।

সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence