বিদেশে বাংলাদেশীদের ২০০ শতাংশ আয় বাড়ে: বিশ্বব্যাংক

২৮ এপ্রিল ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

কাজের উদ্দেশ্যে বাংলাদেশী অভিবাসীরা বিভিন্ন দেশে পাড়ি জমালে তাদের আয় ২০০ শতাংশের বেশি বাড়ে। অপরদিকে, দেশের অভ্যন্তরে অন্যত্র গেলে এই আয় বাড়ে ২০ শতাংশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে গেলে আয় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, যা ৩০০ শতাংশেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের পরে মালয়েশিয়ায় আয় বেশি বাড়ে। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যেতে হলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ করতে হয়। অপরদিকে, কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত হলো বাংলাদেশীদের সবচেয়ে পছন্দের দেশ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের যে আয় বাড়ে তা দেশে অর্জনের জন্য আরও ৪০ বছর সময় লাগবে।

বাংলাদেশী অদক্ষ শ্রমিকরা বিদেশে কাজে যাওয়ার ফলে তাদের পরিবারের আয় দ্বিগুণ হয়। এ ছাড়া বিদেশে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরত আসা বাংলাদেশীদের দুই-তৃতীয়াংশ উদ্যোক্তা বা উপার্জনের নিজস্ব উদ্যোগ নেয়।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬