সপ্তাহজুড়ে থাকতে পারে ঝড়-বৃষ্টি

২৮ এপ্রিল ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

বেশ কিছুদিন খরতাপের পর দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। দেশের একাধিক স্থানে গত কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। চলতি সপ্তাহজুড়েই এই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে  আবহাওয়া অফিস।

শুক্রবার (২৮ এপ্রিল) দূর হয়েছে তাপপ্রবাহ। একদিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফেনী ও বান্দরবানে শুক্রবারের তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বুধবার (২৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশের টানা ১৯ দিনের তাপপ্রবাহ গত ২৩ এপ্রিল দূর হয়। কিন্তু ২৫ এপ্রিল থেকে ফের শুরু হয়েছিল তা প্রবাহ। তিনদিনের মাথায় দূর হলো তা। যদিও শুক্রবার বিচ্ছিন্নভাবে দুটি স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী।

এছাড়া বেশি বৃষ্টি হওয়া অঞ্চলগুলোর মধ্যে সিলেটে ৫৭ ও মাদারীপুরে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬