শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার: নওফেল

২৮ এপ্রিল ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে। এতে করে শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ির মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছা হলে বদলী নিতে না পারেন সেদিকে কঠোর ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এর আগে, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় তারকা শিল্পী পড়শিসহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামবে এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার। 

প্রসঙ্গত, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়। মানিকছড়ি মং রাজ পরিবার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬