রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা

২৮ এপ্রিল ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© ফাইল ছবি

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বান্দরবানে সর্বোচ্চ ৩৮.৪, মোংলায় ৩৮.১, ফেনী ও কুমারখালীতে ৩৮.০, খুলনা ও রাঙ্গামাটিতে ৩৭.৫, চাঁদুপুরে ৩৭.৩, পটুয়াখালী, গোপালগঞ্জ, ও সন্দ্বীপে ৩৭.২, ভোলা, মাদারীপুর, খেপুপাড়ায় ও সীতাকুণ্ডে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ৭৬ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ৫৭, মাদারীপুরে ৪২, সাতক্ষীরায় ৩৪, ফরিদপুরে ৩২, চাঁদপুরে ২৫, চুয়াডাঙ্গা ও ভোলায় ১২, যশোরে ৯, বরিশালে ৮, গোপালগঞ্জে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬