তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমার আভাস

২৭ এপ্রিল ২০২৩, ১০:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM

© সংগৃহীত

বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ১-৩ ও রাতের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close