‘দেশের আর্থসামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তা তৈরির বিকল্প নেই’

২৭ এপ্রিল ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
গার্লস ইন আইসিটি

গার্লস ইন আইসিটি © প্রতীকী ছবি

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের আরও অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ডিজিটাল স্কিলস ফর লাইফ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে ২০২৩’। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন সফ্টস্কিল ও আইসিটি খাতে নারীদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলেই দেশ অর্থনৈতিকভাবে আরও উন্নত ও সমৃদ্ধ হবে এবং অনেক এগিয়ে যাবে। দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার বিকল্প নেই। তিনি বলেন, দেশের নারী উদ্যোক্তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন।

সামসুল আরেফিন বলেন, নারীদের দক্ষ করে গড়ে তুলতে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি নারীদের নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী-পুরুষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬