গরমে লাইন বেঁকে রেল যোগাযোগ বন্ধ

২৭ এপ্রিল ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এ কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটমুখী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় পৌঁছালে ৭টি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেললাইনের প্রায় ৫শ মিটার স্লিপার ভেঙে গেছে। ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close