বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

২৭ এপ্রিল ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের স্থানীয় সময় সকালে টোকিও’র একটি হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বাংলাদেশে আসার এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করারও আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা নিশ্চিত আপনাদের বিনিয়োগ আপনাদের ব্যাপক সাফল্য এনে দেবে।

জাপানে বসবাসরত অনাবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জাপানে বসবাসরত অনাবাসী বাংলাদেশি (এনআরবি) এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তারা তাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জাপানে বসবাসরত বাংলাদেশিদের জাপানি বন্ধুদের সঙ্গে ব্যবসায়িক উদ্যোগ ও যৌথ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) চেয়ারম্যান ইশিগুরো নোরিহিকো, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) চেয়ারম্যান কেন কোবায়াশি।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬