৫ দিনে পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো

২৭ এপ্রিল ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
পদ্ম সেতু

পদ্ম সেতু © ফাইল ফটো

ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে পদ্মা সেতু থেকে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। ১ লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন থেকে এ টোল আদায় করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত অনীরিক্ষিত টোল রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।

বিবিএ’র ওয়েব পোর্টার জানায়, সরকার ২০ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করলেও সেতুতে যানবাহনের চাপ তারও আগে থেকে বেড়েছে। ১৯ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৩৫টি। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২০০ টাকা। ২০ এপ্রিল যানবাহান পারাপার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি। এদিন টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ রাখ ৪৮ হাজার ৪০০ টাকা। ২১ এপ্রিল ঈদের আগের দিন টোল আদায় হয়েছে সব চেয়ে বেশি। এ দিন বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে ৩৫ হাজার ৫২৪টি। এ সময় টোল আদায় হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

তবে সব চেয়ে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ২২ এপ্রিল। এদিন যানবাহন পারাপার হয়েছে ২৩ হাজার ৮৪০ এবং  টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৬০ হাজার ৫০ টাকা। ঈদের পরের দিন ২৩ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহান পারাপার হয়েছে ৩৬ হাজার ৫১৯টি। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close