জানাজায় যাওয়ার পথে লাশ হলেন শ্বশুর-জামাই 

২৭ এপ্রিল ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল © টিডিসি ফটো

ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্বশুর-জামাই। তারা এক নিকটাত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যর পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। সম্পর্কে মনির শরীফ আজগর আলীর শ্বশুর হয়।

বোরহানউদ্দিন থানার ওসি-তদন্ত মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জামাই আজগর আলী চালিয়েছিলেন। তারা দুজন তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির নাম বুশরা পরিবহন। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল।

ওসি তদন্ত জানিয়েছেন, একটি মোটরসাইকেল যোগে মনির শরীফ ও আজগর আলী তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ওসি তদন্ত আরও জানান, মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যার ফলে বাই রোড থেকে মেইন সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও গাড়িটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬