শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু করা যাবে না এসএসসির কেন্দ্রে

২৭ এপ্রিল ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। প্রতিষ্ঠান পর্যায়ের এ প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। তবে যেসব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সে প্রতিষ্ঠানগুলোয় প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এসএসসি পরীক্ষা যেদিন থাকবে না, সেদিন প্রতিযোগিতার আয়োজন করা যাবে। এসএসসি চলা শিক্ষাপ্রতিষ্ঠান ভেন্যু হিসেবে ব্যবহার না করতে বলেছে অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলমান থাকবে সেসব প্রতিষ্ঠানে সময়সূচির মধ্যে যেদিন পরীক্ষা নেই সেদিন প্রতিযোগিতার আয়োজন করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। 

সূচি অনুযায়ী, ৬ ও ৭ মে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগ, ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। ১৫ জুন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence