শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
শেরেবাংলা এ কে ফজলুল হক

শেরেবাংলা এ কে ফজলুল হক © ফাইল ফটো

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তিনি মারা যান। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন তিনি।

শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা।

আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকালে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিএনপিকে বিটিভির পুরোনো সম্প্রচার দেখার পরামর্শ আখতারের
  • ০৫ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের পাঠদান ও স্বীকৃতির অনুমোদন শিক্ষা বোর্ডের অধীন…
  • ০৫ এপ্রিল ২০২৬
এক মিলিয়ন হওয়ার পরদিন উধাও ভাইরাল সেই ‘তাজু ভাই ২.০’ পেজ
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধা…
  • ০৫ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের, সন্দেহজনক আরও ১০
  • ০৫ এপ্রিল ২০২৬
তেল খনি ও জ্বালানি অবকাঠামোয় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে ওপ…
  • ০৫ এপ্রিল ২০২৬