ইন্টারনেটের প্যাকেজ একবার কিনলেই চলবে ১০-৩০ বছর

২৬ এপ্রিল ২০২৩, ১০:৪৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ইন্টারনেটের প্যাকেজ একবার কিনলেই চলবে ১০-৩০ বছর

ইন্টারনেটের প্যাকেজ একবার কিনলেই চলবে ১০-৩০ বছর © সংগৃহীত

গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটক এবার দশ থেকে ত্রিশ বছর মেয়াদি বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। যার ফলে মাত্র একবার এসব প্যাকেজের যেকোনো একটি কিনে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ১০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। অপারেটর ভেদে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে (রিচার্জ করে) দীর্ঘ মেয়াদে প্যাকেজগুলো ব্যবহার করা যাবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।

সেখানে তিনি প্যাকেজগুলোর ছবি যুক্ত করে লিখেছেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য—আমরা এটাকে সীমাহীন বলি।’

জানা গেছে, রবি ৩০ বছরের জন্য ৩টি প্যাকেজ, টেলিটক ১৩ বছরের জন্য ২টি প্যাকেজ, বাংলালিংক এবং গ্রামীণফোন যথাক্রমে ১০ বছরের জন্য দুটি করে প্যাকেজ অফার করেছে। এদের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদি ৩০ বছরের তিনটি প্যাকেজ ঘোষণা করেছে রবি। ‌

দেশের মোবাইল অপারেটরগুলোর ১০ বছর থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ২৬ জিবিতে আমার ১০ মাস চলেছে। কারণ আমি বাসা ও অফিসে ওয়াইফাই ব্যবহার করি, আর যখন চলমান থাকি তখন টেলিটক ব্যবহার করি। এ ধরনের প্যাকেজ খুবই সময়োপযোগী। যারা পথেঘাটে অল্প সময়ের জন্য নেট ব্যবহার করবেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই জরুরি এবং তাদের অর্থ সাশ্রয় হবে।

প্যাকেজগুলো

দেশের বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন ১০ বছর মেয়াদি দুটি প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে প্রথমটি ৫৪৯ টাকায় ১৫ জিবি, মেয়াদ শেষ হবে ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয়টি ১১৯৯ টাকায় ৪০ জিবি, মেয়াদ শেষ হবে ২০৩৩ সালের ১৮ই ফেব্রুয়ারি।

বাংলালিংক ১০ বছর মেয়াদি দুটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথমটি ৫৪৭ টাকায় ১৫ জিবির প্যাকেজ। আর এটির মেয়াদ দেওয়া হয়েছে দশ বছর। ‌দ্বিতীয়টি ১১৯৯ টাকায় ৪০ জিবি (মেয়াদ‌ ১০ বছর)।

টেলিটক দুটি প্যাকেজ নিয়ে এসেছে। ২০৩৬ সাল পর্যন্ত মেয়াদি দুটি প্যাকেজের মধ্যে প্রথমটিতে ১২৭ টাকায় ৬ জিবি এবং দ্বিতীয়টি ৩০৯ টাকায় ২৬ জিবি।

সবচেয়ে দীর্ঘমেয়াদি ৩০ বছরের তিনটি প্যাকেজ নিয়ে এসেছে রবি। প্রথম প্যাকেজটি ৪৪৪ টাকায় ১০ জিবি, দ্বিতীয়টি ৭৭৭ টাকায় ২০ জিবি এবং তৃতীয়টি ১৪৪৪ টাকায় ৫০ জিবি। প্রত্যেকটি প্যাকেজের মেয়াদ দেওয়া হয়েছে ৩০ বছর।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close