সুদানে বাংলাদেশের দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে গুলি

২৬ এপ্রিল ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
সুদানে সংঘর্ষ

সুদানে সংঘর্ষ © সংগৃহীত

সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালীন সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার মধ্যেই, বিবাদমান দুই বাহিনীর গোলাগুলিতে আক্রান্ত হয়েছে খার্তুমের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলিবর্ষণের ঘটনা ঘটৈছে। বুধবার (২৬ এপ্রিল) পররাষ্ট্রা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে।

খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

আরও পড়ুন: সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টোকিও সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুক বার্তায় বলেন, ‘সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।’

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬