সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

২৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম © সংগৃহীত

সুদানে বিবাদমান দুই বাহিনীর গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলির আঘাত হেনেছে। সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।  

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কীভাবে-কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হচ্ছে।

তিনি লেখেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি, দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।’

আরও পড়ুন: তিতাস গ্যাসের পরিচালক হলেন বুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদক তন্ময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সুদানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ না করার অনুরোধ জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, দূতাবাসের সবাই ব্যস্ত। নিরাপত্তার জন্য সুদান থেকে বাংলাদেশিদের বের করে আনার সম্ভাব্য পথ সম্পর্কে তথ্য জানানোর পক্ষেও তিনি যুক্তি দেন।

সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে।

ট্যাগ: জাতীয়
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬