আজ থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

২৬ এপ্রিল ২০২৩, ০৮:১৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
আজ থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আজ থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে। এ উপলক্ষে আজ থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে হবে আর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার সেট কোড জানিয়ে দেয়া হবে।

দীপু মনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।  এ বছর এসএসসি ও সমামানের পরীক্ষায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোভিড-১৯ এর কারণে গত বছরের মতো সময়মতো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: এবার এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার

এবছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ১০টা এবং শেষ হওয়ার সময় দুপুর ১টা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে।

ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন ফোন)। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে কেন্দ্রে উপস্থিত হলে, তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য এইচএসসির টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে পারবো।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence