আবারও পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

২৬ এপ্রিল ২০২৩, ১২:৩১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
জাফর ওয়াজেদ

জাফর ওয়াজেদ © ফাইল ফটো

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে তার বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই পুন:চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। তার সেই নিয়োগের মেয়াদ গত ২০২১ এর ২০ এপ্রিল শেষ হলে তাকে আরও দুই বছরের জন্য একই পদে দায়িত্ব দেয়া হয়েছিলো।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে জাফর ওয়াজেদ বিভিন্ন সংবাদপত্রে নানা পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close