বিএনপির কাছে পরীক্ষা দিতে চায় নির্বাচন কমিশন

২৪ এপ্রিল ২০২৩, ১১:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
নির্বাচন কমিশনার মো. আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর © ফাইল ফটো

বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের কমিশনের (ইসি) পরীক্ষা নিন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বিএনপির কাছে আস্থার পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ইসি আলমগীর আরও বলেন, সবসময় আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আমরা পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আপনারা কীভাবে বুঝলেন যে আমরা অকৃতকার্য হলাম? বর্তমান কমিশন এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ভালো কাজ করে যাবে।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে বেশিরভাগ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি দলগুলোর আস্থাহীনতা কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে, তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সব দলের তো অফিস নাও থাকতে পারে।

ইসি আলমগীর বলেন, ছোট ছোট দলের ওইরকম অফিস নেই। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে। আর বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা না।

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা
  • ২১ এপ্রিল ২০২৬
সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬