আবারও মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর

২৫ এপ্রিল ২০২৩, ০৭:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মামুনুল হক

মামুনুল হক © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছন আদালত। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা জামিন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মামুনুল হকের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জানান, জামিন আবেদনের শুনানি শেষে তা খারজি করে দেন আদালত।

এর আগে, গত ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) মামুনুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দেন।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল। পরে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে মঙ্গলবার মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় দুজন সাক্ষী দিয়েছেন। এদিন দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নবম দফায় এ সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভেতর থেকে মামুনুল হক সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীদের হাদিসের দরস দেন। সেখানে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় একদিন হবেই। আমার মুক্তির দরকার নাই, সত্যের মুক্তি দরকার। সত্যের মুক্তির জন্য তোমরা দোয়া করো। তোমরা হিজরত করবে আল্লাহর পথে। ইনশাআল্লাহ সত্যের জয় হবেই হবে।’

 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close