একদিনে পদ্মা সেতুর টোল আদায় ২ কোটি ৫৫ লাখ

২৫ এপ্রিল ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
একদিনে পদ্মা সেতুর টোল আদায় ২ কোটি ৫৫ লাখ

একদিনে পদ্মা সেতুর টোল আদায় ২ কোটি ৫৫ লাখ © সংগৃহীত

পদ্মা সেতুতে গত ১ দিনে (২৪ ঘণ্টা) টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০০ টাকা। সেতুর মাওয়া টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৪৭৮টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৮ হাজার ১৫৯টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। এসময় পদ্মা সেতু দিয়ে মোট ৩৩ হাজার ৬৩৭টি গাড়ি পারাপার হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু দিয়ে গত রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ সমস্ত গাড়ি পারাপার হয়েছে। এটা আমাদের প্রতি ২৪ ঘণ্টার রির্পোট। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩৩ হাজার ৬৩৭টি গাড়ি পারাপার হয়। এতে মোট ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে কাজ করা একমাত্র বাঙালি নারী প্রকৌশলী ইশরাত

ইতোমধ্যে খুলে গেছে সরকারি অফিস-আদালত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে রাজধানীমুখী বিভিন্ন মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

এদিকে, ৯ মাস ২২ দিন পর গত ২০ এপ্রিল থেকে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলাচল করছেন মোটরসাইকেলচালকরা। মোটরসাইকেলের জন্য একটি টোল আদায়ের জন্য বুথ বরাদ্দ থাকলেও এ যানটির চাপ বেশি থাকায় প্রথম দুটি লেন দিয়ে টোল আদায় করা হয়। তবে সেতু কর্তৃপক্ষ কিছু শর্ত আরোপ করেছে।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close