সবচেয়ে বেশি বস্তিতে থাকেন সিলেটের মানুষ

২৫ এপ্রিল ২০২৩, ১১:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বস্তি

বস্তি © ফাইল ফটো

দেশে সবচেয়ে বেশি বস্তিতে থাকেন সিলেট বিভাগের মানুষ। এছাড়া এই বিভাগের মানুষ সব থেকে বেশি সাবলেটও থাকেন। 

‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এসভিআরএস)’ শীর্ষক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালে এ জরিপ করেছে।

জরিপে দেখা গেছে, ২ দশমিক ৪ শতাংশ খানা (পরিবার) সাবলেট ভিত্তিতে বাসা ভাড়া নেয় এবং ০ দশমিক ৫ শতাংশ খানা নিজেদের বাসার অংশবিশেষ সাবলেট দিয়ে ঘর ভাগাভাগি করে বসবাস করে ৷ সিটি করপোরেশন এলাকায় সাবলেটের প্রবণতা বেশি দেখা যায়। সেখানে ৪ দশমিক ৮ শতাংশ খানা সাবলেট চুক্তির মাধ্যমে ভাড়া বাড়িতে বাস করে এবং ১ দশমিক ৭ শতাংশ খানা সাবলেট ভিত্তিতে তাদের বাসস্থান ভাগ করে নেয়।

বিভাগীয় পর্যায়ের হিসাবে সাবলেট ব্যবস্থা সবচেয়ে বেশি প্রচলিত সিলেট বিভাগে। সেখানে ৩ দশমিক ৭ শতাংশ খানা সাবলেট ভিত্তিতে বসবাস করে। এর পরের অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৩ দশমিক ৪ শতাংশ খানা সাবলেট হিসেবে বসবাস করে। সাবলেট ব্যবস্থা সাধারণত শহুরে সংস্কৃতি হলেও পল্লী অঞ্চলেও এ ব্যবস্থা দেখা গেছে। সেখানে এ ব্যবস্থায় বসবাস করে ১ দশমিক ৯ শতাংশ খানা।

ট্যাগ: রাজধানী
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬