ঈদের ছুটিতে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

২৪ এপ্রিল ২০২৩, ০৩:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM

© সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার সময় উপজেলার বালাপাড়ার ডাঙ্গার হাটের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা- ডাঙ্গার হাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৪)। তারা দুজন বন্ধু। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাফিক ও রিপন স্থানীয় ধনঞ্জয় শীল নামে একজনের মোটরসাইকেল নিয়ে গোমনাতী বাজারে ঘুরতে যান। গোমনাতী থেকে ফেরার পথে তাদের বাড়ির কাছেই ডাঙ্গার হাটের শহীদ মিনার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। মাথায় হেলমেট না থাকায় গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence