সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশায় আগুন, দগ্ধ ৫

২৪ এপ্রিল ২০২৩, ০৩:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM

© সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে থানার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (০৮) ও কাইনাত (৩)। তারা সবাই চট্টগ্রামে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকা থেকে অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ট্যাগ: আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close