গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

২৪ এপ্রিল ২০২৩, ০২:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
নিহত আফতাব হোসেন

নিহত আফতাব হোসেন © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশিপুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম আফতাব হোসেন। তিনি ছাগলনাইয়ার রাধানগরের নিজপানুয়া গ্রামের আমজাদ হোসেন সুমনের ছেলে। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, আফতাব হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ছাগলনাইয়া যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর রাস্তার মাথায় পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছাগলনাইয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে ফেনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence