ঈদের ছুুটি শেষ, আজ খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

২৪ এপ্রিল ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
আজ খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

আজ খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হয়েছে গতকাল রোববার। আজ থেকে শুরু হবে অফিস।

সোমবার (২৪ এপ্রিল) থেকে সব ব্যাংকের অফিস সময়সূচি রমজানের আগের মতোই চলবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

একমাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। 

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। 

আরও পড়ুন: ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল বিএনপি: শিক্ষামন্ত্রী

একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকুরীজীবীরা। 

এবারও রমজানে ব্যাংকিং লেনদেন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত করা হয়। অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। সোমবার থেকে আবারও রমজানের আগের সময়সূচিতে অফিস কার্যক্রম ও ব্যাংকিং লেনদেন চলবে।

ট্যাগ: জাতীয়
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close