দুইদিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে

২৩ এপ্রিল ২০২৩, ১০:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
গরমের তীব্রতা

গরমের তীব্রতা © ফাইল ফটো

দেশের তাপমাত্রা কিছুটা কমলেও আগামী দুইদিন ফের বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এর আগে দেশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যেতে পারে বলে পূর্বাভাস ছিল আবহাওয়া বিভাগের। একদিনের ব্যবধানে কোথাও কোথাও তাপমাত্রা ৭ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। 

রোববার (২৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সন্দ্বীপে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মোংলা ও যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১২ জেলা ছাড়াও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছিল।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬