বিদেশিদের ধারে ধারে ধর্ণা দিয়ে লাভ হয়নি বিএনপির: তথ্যমন্ত্রী

২৩ এপ্রিল ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM

© সংগৃহীত

বিএনপি দেখতে পাচ্ছে বিদেশিদের ধারে ধারে ধর্ণা দিয়ে ও হাত-পা মালিশ করে কোনো লাভ হয়নি। যারা ভরসা করেছিল তারাও দেখতে পাচ্ছে বিএনপির ওপর কোনো ভরসা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রবিবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরে দেওয়ানজী পুকুর লেনের বাসভবনে সাংবাদিকদে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য শেখ হাসিনার হাত ধরেই মিডিয়ার ব্যাপ্তি ঘটলেও আমরা সবসময় দেখতে পাই গণমাধ্যমে আজকে যে দেশের উন্নয়ন-অগ্রগতি সেটি সঠিকভাবে প্রকাশিত হয় না। কোনও খারাপ সংবাদ হলে অনেক ক্ষেত্রে সেটি অনেক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। কেউ কেউ মনে করেন ‘গুড নিউজ ইজ নো নিউজ, বেড নিউজ ইজ গুড নিউজ’ এটি সমীচীন নয় বলে আমি মনে করি।

তিনি বলেন, মির্জা ফখরুলের বক্তব্য মিডিয়ার ওপর আক্রমণ। আমি মনে করি মিডিয়ার ওপর আক্রমণ করা সমীচীন নয়। মির্জা ফখরুল প্রচণ্ড হতাশা থেকে এই কথাগুলো বলেছেন। আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তির ঈদযাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যিই উদাহরণ। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে গণমাধ্যমের গাণিতিক বৃদ্ধি ঘটেছে। ২০০৯ সালে সরকার গঠনের সময় বাংলাদেশে সাড়ে চারশ দৈনিক পত্রিকা ছিল, এখন ১ হাজার ২৬০টির বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। ২০০৯ সালে টেলিভিশন চ্যানেল ছিল ১০টি। এখন ৪৭টির লাইসেন্স দেয়া হয়েছে। তার মধ্যে ৩৬টি সম্প্রচারে আছে। লাইসেন্সপ্রাপ্ত অন্যান্যরা খুব সহসা সম্প্রচারে আসবে। এতগুলো টেলিভিশন চ্যানেল সেগুলোতে জার্নালিজম থেকে পাস করে বের হওয়া আমাদের ছেলেমেয়েদের চাকরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে।

এছাড়াও তিনি আরও বলেন, সারা পৃথিবীতে বিএনপির পেইড এজেন্ট আছে। তারা যে বিভিন্ন জনের কাছে এ কাজের জন্য টাকা পাঠান সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। কাকে কত টাকা দেওয়ার কথা ছিল, টাকা না দেওয়ায় সে রাগ করেছে। এগুলোতেও যখন কাজ হচ্ছে না তাই মিডিয়ার ওপর চড়াও হয়েছে বিএনপি। মিডিয়া চাইলেও সরকারের বিরুদ্ধে অনেকক্ষেত্রে খারাপ সংবাদ পাচ্ছে না বলে পরিবেশিত হচ্ছে না।

মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এম এ সালাম এবং দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence