পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

২৩ এপ্রিল ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
পঙ্কজ ভট্টাচার্য

পঙ্কজ ভট্টাচার্য © সংগৃহীত

দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও  ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ বেশকিছু বছর ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।

হাসপাতালে অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে তার পারিবারের সূত্রে জানা গেছে।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, পঙ্কজ ভট্টাচার্য শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি।

কিছু বার্ধক্যজনিত জটিলতায় পঙ্কজ ভট্টাচার্যকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান ডা. লেনিন চৌধুরী।

এর আগে গত বছর তার প্রস্টেট অপারেশন করা হয়। এর পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। গত অক্টোবরে রাইট হেমিকোলেকটোমি অপারেশন হয়। একাধিকবার নিউমোনিয়া হয় তাঁর। এত দিন তিনি বাড়িতে ছিলেন। গত ১১ এপ্রিল থেকে আবার নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। চিকিৎসায় উন্নতি না হওয়ায় ১৭ এপ্রিল তাকে হেলথ অ্যান্ড হোপের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে।

উল্লেখ্য পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন। 

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence