মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রিকেটারের মৃত্যু

২৩ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
রফিকুল ইসলাম রাফি

রফিকুল ইসলাম রাফি © সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক উদীয়মান ক্রিকেটারের মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুরের গুঠাইল বাজার-দেওয়ানগঞ্জে সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ক্রিকেটারের নাম রফিকুল ইসলাম রাফি (১৮)। রাফি ওঠাইলের ঘোনপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। আহতরা হলেন, ইউসুফ (১৭) ও রায়হান (১৬)। তারা দুইজনেই গুঠাইল ঘোনাপাড়া এলাকার।

গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো রাফি। উত্তরা ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট একাডেমির হয়ে নিয়মিত ক্রিকেট খেলতো রাফি। খেলে একাধিক ট্রফি অর্জন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন রাফি। নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন রাফি। তারা তাগুঠাইল-দেওয়ানগঞ্জ পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। আহত রাফির সাথে থাকা তার দুই বন্ধু। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহতের লাশ তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence