যে সূচিতে কাল থেকে চলবে অফিস

২৩ এপ্রিল ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
অফিসে কর্মব্যস্ত চাকরিজীবীরা

অফিসে কর্মব্যস্ত চাকরিজীবীরা © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হচ্ছে আজ রোববার (২৩ এপ্রিল )।

এদিকে সোমবার (২৪ এপ্রিল) থেকে আগের সূচিতে অফিসের কার্যক্রম চলবে। অর্থাৎ সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

গত ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সূচির আওতার বাইরে থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে

বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close