পাঁচ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

২৩ এপ্রিল ২০২৩, ০১:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আগামীকাল। সোমবার (২৪ এপ্রিল) থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এর আগে, এক মাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটিতে ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

আরো পড়ুন: ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আজ 

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।

ট্যাগ: ঈদ
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদের নয়
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬