বেগম জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

২৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেগম জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

বেগম জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র নেতারা। রবিবার (২৩ এপ্রিল) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তারা দলের প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের সঙ্গে আজ তাদের সাক্ষাৎ হয়েছে। খালেদা জিয়া তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। পরে তিনি জনগণকে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে বলেছেন। 

বিএনপির এই নেতা বলেন, 'আমরা তাকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছি।'

মির্জা ফখরুল আরও বলেন, কয়েক বছর পর খালেদা জিয়া এবার ভিন্নভাবে ঈদ পালন করেছেন। তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এদিন তার সঙ্গে ছিলেন।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী তার দুই মেয়েকে নিয়ে খালেদার বাসায় যান এবং সারাদিন তার সঙ্গে কাটান। খালেদা জিয়ার বোন সেলিমা রহমান ও ভাই শামীম ইস্কান্দার দুপুরের দিকে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬